শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৮, ৬ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অস্ত্র ও গুলিসহ মো. ফারুক মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ। সঙ্গে ছিলেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজ।

ওসি মো. মহিববুল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে এবং আসামীকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে।