রোববার, ১৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ১৫ মার্চ ২০২৬

ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ তাজপুর এলাকার আরাফাত (১০) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আছা মিয়ার ছেলে।

রোববার (১৫ মার্চ) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে লাঙ্গলবন্দ প্রেমতলা ব্রহ্মপুত্র নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আরাফাত। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর শিশুটির পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।