ঈদ সামগ্রী বিতরণ
আড়াইহাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় কর্মরত ভাতাভোগী আনসার সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এর আয়োজন করা হয়। মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সম্মানিত জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. আনিসুর রহমান। এ সময় তিনি বলেন, সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ তাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।
ঈদ সামগ্রী পেয়ে ভাতাভোগী সদস্য ও সদস্যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় ভাতাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

