মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই শহীদদের স্মরণে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৩, ৭ জুলাই ২০২৬

আপডেট: ১৫:২৮, ৭ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে দোয়া

শহীদদের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

মঙ্গলবার (৭ জুলাই) সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ, জাতি এবং গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনাও করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. আবুল হাশিম, শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন, শাহ মুহাম্মদ ছগির হোসেন, মুহাম্মদ নাঈম হাসান**সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ বাস্তবায়নে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।