মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির মনোনয়ন পেলেন কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১০, ৭ জুলাই ২০২৬

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির মনোনয়ন পেলেন কালাম

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত ওই পত্রটি ১ জুলাই জারি করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, কৃষি মন্ত্রণালয়ের ২২ জুন ২০২৬ তারিখের পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ এর ৬(ঘ) ধারা অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার।

মনোনীত দুই সংসদ সদস্য হলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য মিজ শিরীন সুলতানা।

কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, গবেষণার দিকনির্দেশনা এবং কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন নীতি প্রণয়নে কাউন্সিলের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।