শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছেন সবুজ মিয়া নামের এক যুবক।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ শেষে সবুজ মিয়া বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ায় সামান্য সহযোগিতা করতে পারলেও সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

