মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের

মাওলানা আবদুল জব্বার

​দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষার স্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার।

৮ সেপ্টেম্বর মঙলবার নারায়ণগঞ্জ রুপগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, ইসলাম, দেশের স্বাধীনতা-সারভৌমত্ব এবং আলেম সমাজের ওপর আঘাত এলে কোনো সচেতন মুসলিম চুপ করে বসে থাকতে পারে না।

​অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের  উদ্দেশে মাওলানা আবদুল জব্বার বলেন, ইতিহাস সাক্ষী—প্রতিটি যুগেই বাতিল ও ইসলামবিরোধী শক্তি সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে নানামুখী ষড়যন্ত্র করেছে। কিন্তু তৌহিদী জনতার ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো অন্যায়-অবিচার স্থায়ী হতে পারেনি। বর্তমান সময়েও ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে লক্ষ্য করে নানামুখী চক্রান্ত চলছে, যা নস্যাৎ করতে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

​তিনি আরও বলেন, আলেম-ওলামা এবং শান্তিকামী জনতা সবসময় দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। তবে শান্তিকামী মানুষকে কোনোভাবে উসকানি দেওয়া বা আলেম সমাজকে অন্যায্যভাবে হয়রানি করার অপচেষ্টা চালানো হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানান তিনি।

​পরিশেষে মাওলানা আবদুল জব্বার দেশ, জাতি ও পুরো মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। একইসঙ্গে তিনি সমাজের সর্বস্তরে ইসলামের মহান আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তাগিদ দেন।