মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মহানগর বিএনপি ইউনিয়ন কমিটি হয়ে গেছে : জাকির খান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

মহানগর বিএনপি ইউনিয়ন কমিটি হয়ে গেছে : জাকির খান 

জাকির খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান বলেছেন, যারা বিগত আমলে ও বর্তমানে মহানগর বিএনপির কমিটিতে আছেন। বিগত আমলে আমাদের যারা মাঠে ঘাটে ছিল তাদের বিলুপ্ত করে দিয়ে এটা ইউনিয়ন কমিটি হয়ে গেছে। এটা থেকে বেরিয়ে মহানগর কমিটি প্রতিটি মহল্লার মানুষদের নিয়ে গঠন করতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা ছাত্রদে যুবদল করতো তাদের সবাইকে নিয়ে কমিটি করতে হবে। আপনাদের সকলকে একসাথে এখানে পেয়ে আমার মন আনন্দে ভরে গেছে।