বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। অভিযানে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি, পরোয়ানাভুক্ত ৩ আসামি, ডাকাতি মামলার ৪ জন এবং ১৪ জন মাদকসেবী গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

মাদকসহ গ্রেফতারকৃত দুই নারী আসামি হলেন বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর গ্রামের রুপা বেগম (২১) এবং সোনামুই গ্রামের মোছাঃ মিনা আক্তার (২৮)। অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজার বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​আদালতের পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত ৩ আসামি হলেন মনাইকান্দি গ্রামের মোঃ রুবেল, বেহাকৈর গ্রামের মোঃ জুবায়ের খন্দকার এবং হাবিবপুর গ্রামের মোঃ সাদ্দাম।

​ডাকাতি মামলায় গ্রেফতারকৃত ৪ জন হলেন কলতাপাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম মানিক (২০) ও আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯), আলমপুর গ্রামের ইমন (১৯) এবং কুমিল্লার চান্দিনার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে কলতাপাড়ার বাসিন্দা মোঃ সাব্বির (২০)।

​এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃত ১৪ জন হলেন রতনপুর গ্রামের শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০) ও টিটু (৪০); কোম্পানীগঞ্জ গ্রামের আব্দুল্লাহ (৪০) ও ইমরান (৩০); রাইজদিয়া গ্রামের মোঃ ফাহিম ওরফে হিমেল (২০); হাড়িয়া বৈদ্য পাড়ার মাসুম মোল্লা (৩৮); শাহপুর গ্রামের মোঃ হালিম (৩৫); সাতভাইয়াপাড়া গ্রামের ফারদিন আহাম্মেদ (২৬); আনন্দবাজার গ্রামের মাছুম মিয়া (২৫); সোনাপুরে বসবাসকারী রায়হান (২৯); রূপগঞ্জের নয়ন (২৭) এবং চাঁদপুর সদরের বাসিন্দা আনোয়ার কাজী (৪২) ও বাবু প্রধানিয়া (২৫)।

​সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, দস্যুতাসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।