বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জের তারাবো পৌরসভায় এক কোটি টাকার চেক প্রদান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের তারাবো পৌরসভায় এক কোটি টাকার চেক প্রদান 

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

‎তারাবো পৌরসভার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, পূজা মণ্ডপ ও বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য এক কোটি টাকা অনুদান প্রদান

‎নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে পাওয়া এ অনুদানের চেক তারাবো পৌরবাসীর মাঝে বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

‎এ সময় তিনি বলেন, রূপগঞ্জবাসীর জন্য কাজ করতেই দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন তারা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রূপগঞ্জকে স্বপ্নের ও উন্নত রূপগঞ্জ হিসেবে গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য।

‎তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের তত্ত্বাবধানে তারাবো পৌরবাসীর জন্য জেলা পরিষদ থেকে এই এক কোটি টাকা অনুদান আনা হয়েছে। ভবিষ্যতেও রূপগঞ্জকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানান তিনি।

‎“রূপগঞ্জবাসীর জন্য কাজ করতেই আমরা দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। আমাদের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রূপগঞ্জকে একটি স্বপ্নের, উন্নত রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা। তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন, আর আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাঁর দিকনির্দেশনায় রূপগঞ্জকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের তত্ত্বাবধানে জেলা পরিষদ থেকে তারাবো পৌরবাসীর জন্য এক কোটি টাকা অনুদান আনা হয়েছে।