ফাইল ছবি
নারায়ণগঞ্জে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির ক্ষেত্রেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

