উচ্ছেদ অভিযান
ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার পাগলা এলাকায় বিআইডব্লিউটিএ এর জায়গায় অবৈধভবে গড়ে উঠা কাঁচা পাকা দোকান ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যালয় সহ ২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নীগার তনুর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, সড়কের পাশে নদীর সীমানা পিলার সহ জায়গায় অবৈধভবে দখল করে কাঁচা পাকা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে একটি মহল। প্রায় বিশটি কাঁচা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্মী ও এক্সেভেটর (ভেকু) দিয়ে গুড়িয়ে দেয়া হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক এহতেশামুল পারভেজ সহ কর্মকর্তারা।

