ফাইল ছবি
বন্দরে পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী সাথী বেগম (৩৮)কে গলা কেটে হত্যার ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে ঘাতক স্বামী জনী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৭ জুন) রাত ৯টায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত ঘাতক স্বামী জনী সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত গৃহবধূ পিতা রাজু মিয়া বাদী হয়ে হত্যাকান্ডের ঘটনার ওই দিন রাতে ধৃত ঘাতক স্বামী জনীকে আসামী করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮(৬)২৬ ধারা- ৩০২ পেনাল কোড- ১৮৬০। ধৃতকে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উল্লেখিত মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী জনৈক ইব্রাহিম মিয়ার বিল্ডিং এর তৃতীয় তালার একটি ফ্লাটে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
মামলা ও বাদী তথ্য সূত্রে জানাগেছে, গত ২০ বছর পূর্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে জনী সাথে ঢাকা পল্লবী থানার মিরপুর ব্লক নং ১০ বাইতুল সালাত জামে মসজিদ সংলগ্ন মুসলিম ক্যাম্প এলাকার রাজু মিয়ার বড় মেয়ে সাথী বেগমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে ২ টি সন্তান রয়েছে। বিবাদী ঘাতক স্বামী বিয়ের পর থেকে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বাদী মেয়ে ২ সন্তানের জননী সাথী বেগমকে অকথ্য ভাষায় গালাগালিসহ শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে গত ২০২৪ ইং সালে বাদী ছেলে ইমরান হুসাইন ৪ লাখ টাকা খরচ করে বিবাদী ঘাতক স্বামী রাজু পৈত্রিক বাড়ী সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনিতে আধাপাঁকা বিল্ডিং নির্মান করে দেয়। সিদ্ধিরগঞ্জ শিমুলপাড়া বিহারী কলোনী বাড়ী ভাড়াদিয়ে বাদীর মেয়ে ও তার স্বামী জনী বন্দর থানার কলাবাগ সরদারবাড়ীস্থ জনৈক ইব্রাহীম মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর ধারাবাহিকতা গত বুধবার বিকেল সাড়ে ৪টায় পারিবারিক কলহের জের ধরে বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী এলাকার জনৈক ইব্রাহিম মিয়ার বাড়ী ৩য় তলার একটি ঘাতক স্বামী জনী ক্ষিপ্ত হয়ে ২ সন্তানের জননীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ হত্যাকান্ডের ঘটনার জড়িত থাকার অপরাধে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

