মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের হিরাঝিল ৪নং গলি এলাকার পাকা রাস্তার মাথার বাম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামি হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা পূর্ব সিকদারপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে পারভেজ (২৬)।
পুলিশ জানায়, অভিযানের সময় পারভেজকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে এর আগেও টেকনাফ থানায় মাদকদ্রব্য সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

