বুধবার, ১৭ জুন ২০২৬

|

আষাঢ় ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সালাহউদ্দিন দেওয়ানের শোক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৬, ১৭ জুন ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সালাহউদ্দিন দেওয়ানের শোক

প্রতীকী ছবি

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন দেওয়ান।

বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে একথা জানান তিনি। 

এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন সালাহউদ্দিন। 

এর আগে গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।