বুধবার, ১৭ জুন ২০২৬

|

আষাঢ় ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৩, ১৭ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় একটি বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর ইপিজেডের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোঃ ফারুক (৪৫)। তিনি ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফারুককে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মোট ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত মোঃ ফারুককে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।