বুধবার, ১৭ জুন ২০২৬

|

আষাঢ় ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১৭ জুন ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজন ওরফে রাজা (৩২) ও একই থানার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে গোলাম মোস্তফা (৪০)। ধৃতদের বুধবার (১৭ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।