বুধবার, ১৭ জুন ২০২৬

|

আষাঢ় ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিক রোকনের সুস্থতা কামনা খোরশেদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩১, ১৭ জুন ২০২৬

সাংবাদিক রোকনের সুস্থতা কামনা খোরশেদের

ফাইল ছবি

সাংবাদিক মাজহারুল ইসলাম রোকনের থাইরয়েডের সফল অস্ত্রোপচারের খবরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (১৭ জুন) এক বার্তায় একথা বলেন খোরশেদ।

তিনি বলেন, সাংবাদিক মাজহারুল ইসলাম রোকনের থাইরয়েড অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে জেনে স্বস্তি পেয়েছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

তিনি আরও বলেন, রোকন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। তার সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, সাংবাদিক সমাজের জন্যও গুরুত্বপূর্ণ।