এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা কারও বিরুদ্ধে এখানে আসিনি। আমরা এসেছি মানুষ যেন সুন্দর সেবা পায় সেটা নিশ্চিত করতে। মন্ত্রী মহোদয় আসার পরে যে পরিস্থিতি ছিল সে তুলনায় পুরোপুরি পরিবর্তন পাইনি। তবে আগের থেকে অনেক উন্নতি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, এই ভিক্টোরিয়া হাসপাতালকে এ অঞ্চলের মানুষের জন্য সুন্দর স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা দিকনির্দেশনা দিয়েছি। সেই অনুযায়ী আমরা কাজ করবো। আমরা এটা এভাবে ফেলে রাখবে না। ডিসি ও এমপি মহোদয়কে নিয়ে আমরা প্রায়ই হাসপাতাল পরিদর্শন করবো।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের রোগীরা যেন সর্বোচ্চ চিকিৎসা পেতে পারে সেটা আমরা নিশ্চিত করবো। আমরা এই হাসপাতালটিকে একটি ভাল হাসপাতালে পরিনত করবো। এ হাসপাতালের ডায়ারিয়া সেবা অনেক উন্নত। এখানে যে আইসিউ হয়েছে এটা মানুষের সম্পদ। এর উত্তম ব্যাবহারটা নিশ্চিত করবো। নিরাপত্তার ঘাটতি নিয়েও আমরা কাজ করবো।

