ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটি।
এ সময় কমিটির নেতৃবৃন্দ নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার সফল মেয়াদের জন্য শুভকামনা জানান।
তারা আশা প্রকাশ করেন, তার যোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি নিজামুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি দেওয়ান জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তানসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোহসিন খান বাদল, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক নিলয়, সহ-যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক নিরব, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সজিব, জহির এবং ওমর হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

