জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, আমাদের এখানে তিনটি হাসপাতাল আছে। আমরা সবগুলো হাসপাতাল নিয়েই কাজ করতে চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও আমরা তদারকি করছি। আমরা আমাদের মনিটরিং বৃদ্ধি করবো।
মঙ্গলবার (১৬ জুন) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন তিনি।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনদিন আগে হাসপাতালে এসেছিলেন। তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তার বেশ কিছু অবজারভেশন ছিল। এর ফলোআপ হিসেবে আমরা এখানে এসেছি। সেদিন স্বাস্থ্যমন্ত্রী দেখেছেন আউটসোর্সিং কর্মীদের মধ্যে কতজন উপস্থিত ছিলেন। তিন ফোন করেছেন এবং ফোন নম্বর মিলিয়েও দেখেছেন যে তারা সঠিক ব্যাক্তি কীনা। এখানে স্তুপ আকারে কিছু আবর্জনা ছিল। আমরা আজ এখানে এসে রোগী ও ডাক্তারদের সাথে কথা বলেছি। সেদিনের তুলনায় আজ পরিস্থিতি ভাল তবে এখানে করার আরও অনেক কিছু আছে।
এখানে দীর্ঘদিন ময়লা জমা ছিল। এক দিনে এটা পরিষ্কার করা যায় না। এটা প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে। এগুলোই আমরা অনুরোধ করেছি তাদের প্রতি।
এখানে পানির সমস্যা আছে। এটা নিয়ে আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। এটা আজকের মধ্যেই সমাধান করার কথা তারা আমাকে দিয়েছে।
হাসপাতালে কিছুটা চোরর উপদ্রব আছে। এ ব্যাপারে যদি একটা চিঠি দেয়া হয় তাহলে তিনি বরাদ্দ পাবেন এবং এখানে আনসার সদস্য দেয়া হবে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এখানে দালাল বা নেশাখোর চক্রের সদস্যদের পেলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবো।

