বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

|

আষাঢ় ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে তনুর শোক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩১, ১৮ জুন ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে তনুর শোক

প্রতীকী ছবি

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।

বৃহস্পতিবার (১৮ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।

এসময় তনু মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তানভীর হোসেনের মা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।