ফাইল ছবি
পাঠকপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর প্রধান নির্বাহী সাংবাদিক তানভীর হোসেন-এর মা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ জুন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বন্দর প্রেসক্লাব।
সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

