বুধবার, ১৭ জুন ২০২৬

|

আষাঢ় ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনতা কর্তৃক অপহরণকারী আটক, পলাতক ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৫, ১৭ জুন ২০২৬

জনতা কর্তৃক অপহরণকারী আটক, পলাতক ২

ফাইল ছবি

বন্দরে চাকুরী প্রলোভন দেখিয়ে ভোলা থেকে মোবাইল ফোনে ডেকে এনে শাকিল (২৫) নামে এক চাকুরী প্রত্যাশী যুবককে অপহরনের পর পিটিয়ে মুক্তিপন আদায়ের সময় সাহাদাত (২৮) নামে এক অপহরণকারিকে গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে অপহরনকারী চক্রের আরো ২ সদস্য রাব্বি ও আক্তার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অপহরনকারী রাব্বি বন্দর উপজেলা ঘারমোড়া এলাকার মৃত দালাল মোস্তফা মিয়ার ছেলে ও অপর পলাতক আসামী  আক্তার মদনগঞ্জ লক্ষারচর পায়রাচত্বর এলাকার মৃত চারু মিয়ার ছেলে। জনতা কর্তৃক উদ্ধার হওয়া চাকুরী প্রত্যাশী যুবক শাকিল সুদূর ভোলা জেলার দুলার হাট থানার আহাম্মদপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। এ ব্যাপারে ভূক্তভোগী  শাকিল বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে   আটককৃত অপহরনকারী সাহাদাত ও পলাতক অপহরনকারী রাব্বি ও আক্তারের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার ঘারমোড়াস্থ ইমান শরিফের আম বাগান থেকে চাকুরী প্রত্যাশী যুবককে উদ্ধারসহ ওই অপহরনকারীকে আটক করতে সক্ষম হয়  জনতা। আটককৃত অপহরনকারীকে বুধবার (১৭ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ভূক্তভোগী চাকুরী প্রত্যাশী যুবক শাকিল গণমাধ্যমকে জানায়, অপহরনকারী চক্রের সদস্য বিবাদী সাহাদাতের সাথে আমার মোবাইল ফোনে পরিচয় হয়। গত রোববার (১৪ জুন) বিবাদী সাহাদাত জাহাজে ওয়েলড্রিং কাজের প্রলোভন দেখিয়ে তার ব্যবহারকৃত ০১৭৮৫৬০০৫৪০ নাম্বার ফোন থেকে ভূক্তভোগী যুবকের ব্যবহারকৃত ০১৩৪৬৭২০৪৪২ নাম্বারে ফোন করে তাকে বন্দরে আসতে বলে। পরে চাকুরী প্রত্যাশী যুবক বিবাদী সাহাদাতের কথা মতে সরল বিশ্বাসে চাকুরী পাওয়ার আশায় বুধবার সকাল ৮টায় বন্দরের ঘারমোড়া ইমান শরিফের আম বাগানে দেখা করতে আসলে ওই সময় বিবাদী সাহাদাত ও তার সহযোগী রাব্বি ও আক্তার চাকরী প্রত্যাশী যুবককে অপহরনের পর আটক করে মুক্তিপন আদায়ের সময় স্থানীয় জনতা অপহরনকারী সাহাদাতকে আটক করতে সক্ষম হলেও অপহরনকারী চক্রের সদস্য রাব্বি ও আক্তার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনতা অপহরনকারীদের কবল থেকে  চাকুরী প্রত্যাশী যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।