প্রতীকী ছবি
নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা শওকত হাশেম শকু। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজনও করেছেন তিনি।
বুধবার (১৭ জুন) বিকেলে শহরের খানপুর মাদ্রাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় শকু বলেন, সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আমি মরহুমার আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
এর আগে গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

