প্রতীকী ছবি
বন্দরে গভীর রাতে অযথায় রাস্তায় ঘুরাফেরা সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি এলাকার সোনা মিয়ার ছেলে জামাল হোসেন (৩৫) একই থানার রামনগর এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মেহেদী হাসান শুভ (২৮) ও ঢাকা জেলার ডেমরা থানার শুকুরশেক এলাকার মতিউর রহমান মিয়ার ছেলে নূর আলম (২৮)। ধৃতদের শনিবার ( ১লা আগস্ট) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১২টায় বন্দর থানার উপজেলার ধামগড় ইস্পাহানি বাজার এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

