রোববার, ০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদে আইন শৃঙ্খলা, ট্রাফিক কন্ট্রোলে রাখা প্রয়োজন: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৫, ৮ মার্চ ২০২৬

ঈদে আইন শৃঙ্খলা, ট্রাফিক কন্ট্রোলে রাখা প্রয়োজন: দিপু ভূঁইয়া 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, সামনে ঈদ আসছে। ঈদের সময় আইনশৃঙ্খলা সবসময় একটু অন্যরকম থাকে। এসময় আমরা যদি সচেতন থাকি তাহলে একটি সুন্দর ঈদ পালন করতে পারবে সকলে।

রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ঈদের সময় সকলে বাড়িতে যায়। সড়কপথে ট্রাফিকটা একটু কন্ট্রোলে রাখা প্রয়োজন। এটা একটু কন্ট্রোলে থাকলে ভাল হয়। পাশাপাশি মার্কেটগুলোতে ছিনতাইকারীদের উপদ্রব বাড়ে৷ এটা একটু খেয়াল রাখা দরকার।

তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে মানুষের এত বছরের আশা আকাঙ্খার একটি সুষ্ঠু নির্বাচন আপনারা আপনাদের জায়গা থেকে করতে পেরেছেন।