রোববার, ০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৯, ৮ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করার সময় জনতার গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৬) নিহত হয়েছেন। 

রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ই তলা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যান। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে এবং নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পলায়নকৃত বাকি দুই সহযোগীকে খুঁজে বের করতেও কাজ করছে পুলিশ।