সোমবার, ০৯ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লার পিলকুনি এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যাবস্থা নিতে নির্দেশ এমপির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ৯ মার্চ ২০২৬

ফতুল্লার পিলকুনি এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যাবস্থা নিতে নির্দেশ এমপির

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ফতুল্লার তক্কার মাঠ থেকে পিলকুনি ৫ তলা পর্যন্ত সড়কটি বাজে ড্রেনেজ সিস্টেমের কারণে বছরের অধিকাংশ সময়ই পানিতে নিমজ্জিত থাকে। এই পথ ধরে যাতায়াতকারী, বসবাসকারীদেরকে প্রতিদিন অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়।

সোমবার (৯ মার্চ) এমপি আব্দুল্লাহ আল আমিন পিলকুনি ৫ তলায় অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন।

এসময় নামাজ শেষে মুসল্লী এবং এলাকাবাসীর সাথে এলাকার সমস্যার বিষয়ে কথা বলেন আল আমিন। এক পর্যায়ে সড়কে জমা ড্রেনের পানির দুরবস্থা এমপির কাছে তুলে ধরেন স্থানীয়রা। 

এসময় এলাকার রাস্তা পরিদর্শন শেষে তক্কার মাঠ থেকে পিলকুনি পর্যন্ত চলাচল অনুপযোগী সড়কটিকে চলাচল যোগ্য করার জন্য তাৎক্ষণিকভাবে ব্যাবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন আল আমিন।