আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসে এবারের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরে সচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে নারীরা সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, সমান সুযোগ সৃষ্টি এবং নারীর মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নারী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল সরকার, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির,প্রাথমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দরের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জয়ীতা নারীগন।

