সোমবার, ০৯ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৯, ৮ মার্চ ২০২৬

বন্দরে গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজ শুরু

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সংকট নিরসনে অবশেষে বন্দরে পাইপলাইন সংস্কার  কাজ শুরু হয়েছে। 

রোববার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডে  ত্রিবেণী ব্রিজের নিচ থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আবুল কাউছার আশার নির্দেশনায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সরাসরি তদারকিতে এই কাজ পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তিনি এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।