ফাইল ছবি
শুভ সুচনার একদিন বন্দরে দীর্ঘ প্রতিক্ষীত গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে বন্দরের সোনাকান্দা নোয়াদ্দা ও এনায়েতনগরের বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে এ অনিয়ম কাজ সাময়িক ভাবে বন্ধ করে দেয়।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজিমন ঘুরে দেখা গেছে, বন্দরে ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা ত্রিবেনী ব্রিজের নিচে গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজ চলছে। এ কাজের প্লাষ্টারের জন্য নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করার পাঁয়তারা চালিয়েছে নির্মান কাজের তদারকি কারক। পরে উত্তেজিত জনতার চাপের মুখে কয়েক ঘন্টা কাজ সাময়িক ভাবে বন্ধ থাকে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের ব্যক্তিগত সহকারী আবুল কাউছার আশা জানান, বিষয়টি আমি অবগত নই। তারপরও বিষয়টি আমি খতিয়ে দেখছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আবুল কাউছার আশার নির্দেশনায় এ কাজ গত রোববার শুভ সূচনা করা হয়।

