সোমবার, ০৯ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিসিকে সন্ত্রাসী বাহিনীর মহড়া, এমপিকে ঘিরে মবের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ৯ মার্চ ২০২৬

বিসিকে সন্ত্রাসী বাহিনীর মহড়া, এমপিকে ঘিরে মবের চেষ্টা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ঘিরে মবের চেষ্টায় ফের আলোচনায় এসেছেন ফতুল্লার শিল্পাঞ্চল বিসিকের ঝুট ব্যাবসায়ী ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল। বিসিকে ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে ঘিরে সংঘর্ষে একাধিকবার আলোচনায় আসেন রাসেল।

গত ৩ মার্চ ফতুল্লার ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় ব্যাবসায়ী নেতাদের সাথে এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনের উত্তেজনা দেখা দেয়। এসময় হাতেম ইফতার মাহফিল থেকে চলে যান।

এদিকে ইফতারের পরবর্তী সময়ে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখেন আল আমিনকে। এসময় এনসিপি নেতাকর্মীদের মারধর করেন রাসেলের সন্ত্রাসী বাহিনী। 

এসময় আল আমিনকে হাতেমের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবী করেন রাসেল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে আনে। 

এর আগে ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পরপরই ২৯ আগষ্ট বিসিকের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ান রাসেল। এমপিকে অবরুদ্ধের পরে যেকোন মুহুর্তে পুনরায় দেশের অন্যতম বৃহৎ এই শিল্পাঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।