ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) মধ্যরাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর চকেরবাড়ী এলাকার রুপ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ৬/৭ জনের ডাকাত দল টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা আলমারিতে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

