ফাইল ছবি
বস্তুনিষ্ঠ, দ্রুত ও সাহসী সাংবাদিকতার গৌরবময় ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১০ সালের ১ জুলাই ‘সবার আগে সব খবর’ দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা পোর্টালটি আজ কোটি পাঠকের হৃদয়ে আস্থার এক অনন্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
১৬ বছর পূর্তি ও ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং পাঠকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছে বাংলানিউজ পরিবার। বাংলানিউজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা নারায়ণগঞ্জ পোস্ট ডটকম পরিবারের পক্ষ থেকেও।
উত্তাল দিন ও নানা ঝড়-ঝঞ্জা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছানো বাংলানিউজের মূল শক্তিই হচ্ছে এর পাঠকপ্রিয়তা এবং তথ্যের বস্তুনিষ্ঠতা। ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিক খবর প্রকাশের পাশাপাশি ঘটনার পেছনের প্রকৃত সত্য ও তথ্য তুলে আনতে বরাবরই আপসহীন ভূমিকা পালন করে আসছে এই সংবাদ মাধ্যমটি। কোনো বাধা বা চোখ রাঙানি কখনই বাংলানিউজের সত্য প্রকাশের যাত্রাকে থামিয়ে দিতে পারেনি।
ডিজিটাল সাংবাদিকতার অগ্রদূত হিসেবে বাংলানিউজ ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে ২৪ ঘণ্টা সচল থেকে পাঠকদের তথ্য চাহিদা পূরণ করে আসছে। শুধু দেশের ভেতরের খবরই নয়, আন্তর্জাতিক অঙ্গন, খেলার মাঠ, বিনোদন জগৎ কিংবা বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে বাংলানিউজের মান সবসময়ই অনন্য ও প্রশংসিত।
দীর্ঘ এই পথচলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের কাছে অন্যতম নির্ভরযোগ্য ডিজিটাল দর্পণ হয়ে উঠেছে পোর্টালটি। ১৭ বছরে পদার্পণের এই শুভক্ষণে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং অগণিত পাঠককে বিভিন্ন মহলকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

