মাওলানা আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, এখানে সারা দেশের বিভিন্ন ধরনের লোক ও শ্রেনী পেশার মানুষ বসবাস করে। সকলের চলাফেরা ও রুচি এক ধরনের না। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় এক জনসভায় বলেছিলেন নারায়ণগঞ্জে মাদকের ২০টি স্পট আছে। আমাদের সম্মানিত এমপিসহ আমি সকলের কাছে জানতে চাইবো সেই স্পটগুলো বাছাই করা হয়েছে কীনা এবং এ বিষয়ে কী উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র্যাব-১১ এর টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যদি স্পটগুলো চিহ্নিত করে বলতে পারি যে এই ওয়ার্ডে এত জন সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী আছেন৷ এদের ব্যাপারে সচেতন থাকবেন এবং এই অপরাধ করলে এই এই শাস্তি হবে। এ ধরণের কাজগুলো করতে পারলে সমস্যা অনেকটাই কমে আসবে।

