ফাইল ছবি
নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট কাঁচপুর এবং সংলগ্ন দুই মহাসড়ককেন্দ্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। আন্দোলনের শুরু থেকেই তিনি দলীয় নেতাকর্মী ও তরুণদের সংগঠিত করে রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার কাজ করে যান।
ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচপুর এলাকায় গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আন্দোলনের উত্তাল দিনগুলোতে বিভিন্ন পর্যায়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাঁচপুর চত্বর ও আশপাশের এলাকায় শক্ত অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও তীব্র প্রতিবাদ সভা পরিচালনা করেন।
সোনারগাঁ অঞ্চলের প্রভাবশালী এই যুবনেতা গণঅভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সাংগঠনিক দক্ষতা দেখান। বিভিন্ন এলাকার যুব ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে রাজপথের মূল সংগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়ক এই দুই প্রধান যোগাযোগ মাধ্যমকেন্দ্রিক উত্তাল আন্দোলনেও খায়রুল ইসলাম সজীবকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। এই দুই মহাসড়কে ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করতে এবং রাজপথে কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কার্যকর ভূমিকা পালন করেন।

