বুধবার, ২৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এই বাহিনীর ছায়া দেখলেই আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হত: কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ জুলাই ২০২৬

এই বাহিনীর ছায়া দেখলেই আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হত: কালাম

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, এই বাহিনীর ছায়া দেখলেই আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হত। কারণ বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা একটা কালো অধ্যায় সৃষ্টি করে গেছেন। 

বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র‍্যাব-১১ এর টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী করা হয় সমাজে যারা অপকর্ম করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন তবে আপনাদের অবস্থানটা কোথায়। 

তিনি আরও বলেন, আমরা গত ১৭ বছরের লড়াই সংগ্রামের কারণেই আজ এখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। জনগণ ভোট দিয়ে এ সরকারকে নির্বাচিত করেছে। এই সরকারের প্রশাসনের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা বলবো আপনাদের প্রশাসনিক দুর্বলতার কারণে আমাদের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।