প্রতীকী ছবি
বন্দরে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার নেহাল সরদারবাগ এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য রুবেল মিয়া (৩০) ও ফুলহর এলাকার সরফত আলী মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (৩২)। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৮ জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ডাকাতি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৭ জুলাই) রাতে বন্দর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

