রোববার, ০২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাটোয়ারীকে রানা মুজিবের চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ১ আগস্ট ২০২৬

পাটোয়ারীকে রানা মুজিবের চ্যালেঞ্জ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে এসে রাজনৈতিকভাবে মোকাবিলার চ্যালেঞ্জ জানিয়েছেন মহানগর কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মহানগর যুবদলের ভাইস প্রেসিডেন্ট রানা মুজিব।

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে একথা বলেন তিনি। 

রানা মুজিব তার বক্তব্যের শুরুতেই নাসির উদ্দিন পাটোয়ারীকে সতর্ক করে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী তোকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মনে রাখবি, এটা নারায়ণগঞ্জ। যদি সৎ সাহস থাকে একবার ট্রাই করে দেখ, আসতে পারিস কিনা?

বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৭ বছর হামলা, মামলা, কারাবাস, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার দাবি, দীর্ঘ সময়ের সেই রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির নেতাকর্মীদের আরও দৃঢ় করেছে।

নাসির উদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ করে রানা মুজিব আরও বলেন, বেয়াদব কিভাবে শায়েস্তা করতে হয় আমরা খুব ভালো করেই জানি, তাই তোকে ওপেন চ্যালেঞ্জ দিলাম।

এনসিপির নারায়ণগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে পাটোয়ারীকে নারায়ণগঞ্জে এসে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

বক্তব্যের শেষাংশে রানা মুজিব বলেন, তুই এক বাপের জন্মের হয়ে থাকলে নারায়গঞ্জ শহরে এসে দেখা। তোর প্রতি আমি ক্ষুদ্র কর্মী হিসেবে চ্যালেঞ্জ রইল।