শনিবার, ০৭ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৫, ৬ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ইফতার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাতখানা রোড এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ সাহিদুর রহমানের নেতৃত্বে ইফতার বিতরণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। 

পরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও এর শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান বক্তারা।