বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাস্তবধর্মী কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে হবে: কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৯, ৪ মার্চ ২০২৬

বাস্তবধর্মী কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে হবে: কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের জরুরি কাজগুলোর মধ্যে বাস্তবধর্মী কাজগুলো আমাদের দ্রুত সম্পূর্ণ করতে হবে। একটি প্রকল্প ছিল ১২২ কোটি টাকার। এখন এটি নেই। এর চেয়ে ভাল প্রকল্প হাতে নেয়া যায় কীনা সেটা সকলকে নিয়ে আলোচনা করবো। আমরা চেষ্টা করবো স্থায়ী সমাধান করা যায় কীনা। 

বুধবার (৪ মার্চ) লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূন্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, বিগত বছরের থেকে এ বছর পর্যন্ত কিছু সমস্যা উঠে এসেছে। কিছু দাবীও এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই চাহিদা পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী। 

আমরা স্থানীয়রা এ বিষয়টি নিয়ে অভ্যস্ত। সরকারি কর্মকর্তারা যারা আছেন তারা আমাদের সাহায্য করবেন। কিন্তু দায় আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের।

নারায়ণগঞ্জে এটি শুধু পুন্যস্নান নয়। এটিকে একটি উৎসব হিসেবে আমরা নিয়ে থাকি। গত সতেরো তারিখ সরকার গঠন হয়েছে। আজ চার তারিখ। ১৫ দিনের সরকারের কাছে আপনারা এই ন্যায্য দাবীগুলো নিয়ে এসেছেন। আমি বলবো কিছুটা সময় লাগবে। 

লাঙ্গলবন্দে যাওয়ার রাস্তাটি আগামী ১৫ দিনের মধ্যে চলাচলের জন্য উপযোগী করা প্রয়োজন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে। আমাদের রাজনৈতিক গ্রহনযোগ্যতার জন্যই আমরা কাজ করবো।