জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেছেন, আজকের অনুষ্ঠানটি স্বার্থক হয়েছে। সকলে তাদের মতামত দিয়েছেন। এই অনুষ্ঠানটি একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। এখানে ধর্মীয় আবেগ রয়েছে।
বুধবার (৪ মার্চ) লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূন্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা চেষ্টা করবো সকলে যেন নিরাপদে এই উৎসবটির আয়োজন করতে পারি। আমরা সবাই আন্তরিক। আপনাদের সকলের সহযোগিতা পেলে একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারব।

