ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে রাতুল (২১) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মার্চ) ভোরে ফতুল্লার ইসদাইর বাজারের কাছে এঘটনা ঘটে।
নিহত রাতুল ফতুল্লার ইসদাইর বাজার পূর্ব পাড়ের মৃত. মনির হোসেন মন্টু ও হোসনে আরা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল নেশাগ্রস্থ অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের উপর বসে ছিলেন। ট্রেনটি ঢাকা থেকে ভোর সাড়ে ৫টায় নারায়ণগঞ্জে আসছিল। তার একশগজ দুরে চাষাঢ়া রেলস্টেশন। একাধিকবার হর্ণ দিলেও রাতুল তা শুনতে পায়নি। এক পর্যায়ে ট্রেন তার উপড় দিয়ে চলে যায়। এতে রাতুল ঘটনাস্থলেই একাধিক টুকরো হয়ে মারা যায়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক (এসআই) মোঃমিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

