রোববার, ১৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১১, ১৫ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে এক পুলিশ কর্মকর্তা ও তার সঙ্গে থাকা এক সোর্সকে ঘিরে স্থানীয়দের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন সংলগ্ন থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) ও একই এলাকার মোঃ হারুন শেখের ছেলে মিস্টার (২৬)।

পুলিশ জানায়, বিকেলে ডিউটিরত অবস্থায় কতিপয় লোককে মাদক সেবন ও বিক্রয়রত অবস্থায় দেখলে তাদের গাঁজাসহ আটক করেন এসআই মিজানুর ও আরিফুল ইসলাম। এসময় সাথে থাকা ৭/৮ জন আসামি পালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা লোকজন নিয়ে এসে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।

এসময় হামলাকারীরা মব সৃষ্টি করলে হামলা থেকে বাঁচতে পুলিশ সদস্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে খানপুর হাসপাতালে গিয়ে তারা চিকিৎসা নেন। এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে মারধরের একটি ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।