সোমবার, ২৪ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের সার্বিক কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার গঠিত কমিটির ২১তম সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫১, ২৪ আগস্ট ২০২৬

নাসিকের সার্বিক কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার গঠিত কমিটির ২১তম সভা

স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২১তম সভা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সভায় সিটি করপোরেশনের চলমান কার্যক্রম, নাগরিকসেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নগরবাসীর প্রয়োজনীয় সেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির সদস্য এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নারায়ণগঞ্জ নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবা আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।