শামসুন নুর বাঁধন
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট শামসুন নুর বাঁধন বলেছেন, আমি এবং আমাদের প্রশাসক পেশাগত কারণে একটি পরিবারের অংশ। আমরা আইন পরিবারের অংশ। আমি সে জায়গা থেকে স্যারের কাছে আবদার করছি আপনার পৌর মার্কেটের সিড়ি থেকে আমাদের শিক্ষার্থীদের ক্লাশরুম দেখা যায়। এটা নিয়ে আপনি একদিন সময় নিয়ে পর্যবেক্ষণ করে যাবেন৷ আমার মনে হয় এ সমস্যাটা সমাধান হলে ভাল হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, এখানে পেছনের সিঁড়িতে অনেক দোকানদার ও কর্মচারীরা দাঁড়িয়ে থাকে। এতে মেয়েদের ক্লাশে বিঘ্ন ঘটে। যেহেতু সকলে আপনার সন্তান আপনি এটি একটু যত্ন নিয়ে দেখবেন।
আপনি একটু বলে দিলে আমাদের বিদ্যালয়ে সপ্তাহে একদিন যেন ফগার মেশিন দিয়ে ঔষধ দেয়া হয় সে ব্যবস্থাটা করবেন। আপনার কাছে এটা আমাদের অনুরোধ।

