ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাঃ আব্দুল হাফিজ এ.আই.জি.আর পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানকে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২০ জুলাই ২০২৬ তারিখে নিবন্ধন অধিদপ্তর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে আগমন করলে নারায়ণগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েমের নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ফারুক আহমেদ, মোঃ ইউসুফ আলী, আজিজুল ইসলাম আজাদ, আব্দুর রব, মুহাম্মদ সাইফুল্লাহ, ইসমাঈল তারেক, আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

