রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় র‍্যাব ও পুলিশের অভিযানে পরিত্যাক্ত বাড়ি থেকে গুলি উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ আগস্ট ২০২৬

ফতুল্লায় র‍্যাব ও পুলিশের অভিযানে পরিত্যাক্ত বাড়ি থেকে গুলি উদ্ধার 

ফাইল ছবি

‎ফতুল্লার কাঠেরপুলের শীর্ষ সন্ত্রাসী  খালিদ হাসান রবিনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 

শনিবার (২২ আগস্ট) রাত ১১ ঘটিকায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় র‍্যাবের একটি টিম ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ( ক সার্কেল) শামীম হোসেন এর নেতৃত্বে  অভিযান চালানো হয়। অভিযান শেষে সন্দেহজন একজনকে  ও গ্রেফতার করা হয়েছে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর যদি না পাওয়া যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। 

‎এই অভিযানের বিষয় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ( ক সার্কেল) শামীম হোসেন জানান, অভিযানে আমরা মোট ৪ টি গুলি উদ্ধার করছি এর মধ্যে দুইটা পিস্তলের  আর দুইটি শর্ট গানের গুলি। যেখান থেকে পিস্তলের গুলি উদ্ধার করেছে সেখান থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযান শেষে সন্দেহজন একজনকে  ও গ্রেফতার করা হয়েছে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর যদি না পাওয়া যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।