সোমবার, ২৪ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবীর ৭ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ২৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবীর ৭ দিনের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-৭ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১০ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, যৌথ অভিযানে আটক ১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিম হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মুন্সীগঞ্জের মো. বিল্লাল (২৬), চাঁদপুরের আব্দুর রহিম (৪৫), কুমিল্লার মো. জামিল ইসলাম (৪০), ভোলার রুবেল (৩০) ও দেলোয়ার (৪২), মুন্সীগঞ্জের পারভেজ সিকদার (২২), কুমিল্লার মো. ইয়ার হোসেন (৩৫), বরিশালের মো. আল-আমিন (৪৬), সিদ্ধিরগঞ্জের মো. আমির হোসেন (৪১) এবং শরীয়তপুরের মো. মিলন (৪২)। তারা সবাই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করবে।